GEOGRAPHY, UNIT-2 (Erotion & landscape)
প্রশ্ন. স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। (Class-Xii) (5/4/3) উত্তর: মার্কিন ভূবিজ্ঞানী WM ডেভিস 1899 খ্রিস্টাব্দে সর্বপ্রথম স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কিত ধারণাটি প্রবর্তন করেন। তাঁর মতে , landscape is a function , of structure process and stage. প্রথমে ভূমির উত্থান সৃষ্টি হয় তার ওপর ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তির ক্ষয় দ্বারা পরিণত অবস্থায় আসে অবশেষে বার্ধক্য অবস্থায় তা নিম্নভূমিতে পরিণত হয়। ডেভিস সমগ্র প্রক্রিয়াটিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন । যথা- যৌবন ,পৌঢ় ও বার্ধক্য নিম্নে বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হল--- ◇ যৌবন অবস্থা: ভূমিভাগের উত্থানপর্ব শেষ হওয়ার ঠিক পর থেকেই যৌবন অবস্থা শুরু হয় এবং নদী ক্ষয় করতে শুরু করে । এই পর্যায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল---- এই পর্যায়ে ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী কয়েকটি অনুগামী নদী ও উপনদী সৃষ্টি হয়। নদীগুলি মস্তকমুখি ক্ষয় করে ফলে নদীগ্রাসের সৃষ্টি হয়। নদী উপত্যকা ইংরেজি V আকৃতির প্রাপ্ত হয়। নদীর উপত্যকায় পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থানের জন্য জলপ্রপাত,খরস্রোতের উদ্ভব হয়। নদীগর্ভে মন্থকূপ সৃষ্টি হয়। ◇ পর...