GEOGRAPHY, UNIT-2 (Erotion & landscape)
প্রশ্ন. স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো।(Class-Xii) (5/4/3)
উত্তর: মার্কিন ভূবিজ্ঞানী WM ডেভিস 1899 খ্রিস্টাব্দে সর্বপ্রথম স্বাভাবিক ক্ষয়চক্র সম্পর্কিত ধারণাটি প্রবর্তন করেন। তাঁর মতে , landscape is a function , of structure process and stage. প্রথমে ভূমির উত্থান সৃষ্টি হয় তার ওপর ক্রিয়াশীল প্রাকৃতিক শক্তির ক্ষয় দ্বারা পরিণত অবস্থায় আসে অবশেষে বার্ধক্য অবস্থায় তা নিম্নভূমিতে পরিণত হয়।
ডেভিস সমগ্র প্রক্রিয়াটিকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন । যথা- যৌবন ,পৌঢ় ও বার্ধক্য নিম্নে বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হল---
◇ যৌবন অবস্থা: ভূমিভাগের উত্থানপর্ব শেষ হওয়ার ঠিক পর থেকেই যৌবন অবস্থা শুরু হয় এবং নদী ক্ষয় করতে শুরু করে ।
এই পর্যায়ের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল----
এই পর্যায়ে ভূমির প্রারম্ভিক ঢাল অনুযায়ী কয়েকটি অনুগামী নদী ও উপনদী সৃষ্টি হয়।
নদীগুলি মস্তকমুখি ক্ষয় করে ফলে নদীগ্রাসের সৃষ্টি হয়।
নদী উপত্যকা ইংরেজি V আকৃতির প্রাপ্ত হয়।
নদীর উপত্যকায় পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থানের জন্য জলপ্রপাত,খরস্রোতের উদ্ভব হয়।
নদীগর্ভে মন্থকূপ সৃষ্টি হয়।
◇ পরিণত অবস্থা:
ক্ষয়চক্রের যে পর্যায়ে ভূমির উচ্চতা ও বন্ধুরতা হ্রাস পায় এবং আদি ভূভাগের শেষ চিহ্নটুকু অবশিষ্ট থাকে না তাকে পরিণত পর্যায় বলে। এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল-
পরিণত পর্যায়ে অনুগামী নদী ও উপনদীর সংখ্যা বৃদ্ধি পায়।
নদীর নিম্ন ক্ষয়ের তুলনায় পার্শ্বক্ষয় বেশি করে।
ভূমি ভাগের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাওয়ার ফলে নদী বাঁক ও প্লাবনভূমি সৃষ্টি হয়।
জলবিভাজিকা গুলি শৈলশিরার মতো অবস্থান করে।
এই পর্যায়ে জলপ্রপাত কাসকেড মন্থকূপ হ্রদ অদৃশ্য হয় নদী ঢাল পর্যায়িত হয়। উপত্যকার পাশের অংশ শিলাচূর্ণ আবৃত অঞ্চল থাকে Davis একে Balted outcrop plain বলেছেন ।
◇ বার্ধক্য পর্যায়:
ক্ষয়চক্রের শেষ অবস্থা বা পর্যায়টি হল বার্ধক্য পর্যায়। এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলি হল---
এই পর্যায়ে প্রধান নদী ও উপনদীর সংখ্যা কমে , কিন্তু যৌবন অবস্থার থেকে বেশি থাকে।
এই পর্যায়ে নদীর ক্ষয়কার্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় , নদীর আঁকাবাঁকা পথে চলতে থাকে।
প্লাবনভূমিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ জলাভূমি দেখা যায় ।
বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সমপ্রায় ভূমির উপর ক্ষয় প্রতিরোধী স্বল্প উচ্চতা বিশিষ্ট পাহাড় দেখা যায় যাকে মোনাডনক বলে।
◇ সমালোচনা:
ডেভিসের ক্ষয়চক্র ধারণাটিকে পেঙ্ক , হ্যাক , LC কিং , ক্রিকমে প্রমুখ ভূবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন । যেমন--
ডেভিস তাঁর তত্ত্বে ভূমিরূপের দ্রুত উত্থানের কথা বলেছেন কিন্তু , পেঙ্ক এর মতে ভূভাগের প্রাথমিক উত্থান ধীর গতিতে হয় ।
ডেভিস এর মতে ভূমির উত্থান পর্ব শেষ হলে ক্ষয়কার্য শুরু হয় কিন্তু পেঙ্কের মতে ভূমির উত্থান ও তার ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়কার্য একই সঙ্গে চলে।
ডেভিস এর মতে যৌবন অবস্থার শুরু হওয়ার আগে ভূমিভাগের উত্থানপর্ব শেষ হয়ে যায় , কিন্তু পেঙ্কের মতে উত্থান ও ক্ষয়কার্য এক সঙ্গে চলতে থাকে । S.D Sir (Faculty of Geography)